ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • আমতলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

    আমতলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী থানার গাজীপুর ফারির আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।  

    মঙ্গলবার বিকেল পাঁচ টায় উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ  চত্বরে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম (রিপন) এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান।

    এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় আরও উপস্থিত ছিলেন,  আমতলী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  রণজিত সরকার, গাজীপুর ফারির এস আই মোশাররফ হোসেন ( বিট অফিসার আঠারোগাছিয়া ইউনিয়ন)  এস আই আঃ হাই,  এ এসআই মো. বাবুল হোসেন।

    অনুষ্ঠানের সভাপতি মো.রফিকুল ইসলাম রিপন বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়।


    সঠিক সেবা গ্রহন করুন, পুলিশকে তথ্য দিয়ে সহোযোগিতা করুন।  আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন,  মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে আহ্বান জানান। অফিসার ইনচার্জ অত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে উদ্বুদ্ধ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ