ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে দুই মেজরসহ নিহত ৬

    পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে দুই মেজরসহ নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে সেনাবাহিনীর দুইজন মেজরসহ ৬ জন নিহত হয়েছেন। দেশটির আন্তোঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই  তথ্য জানিয়েছে।

    সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও আছেন।

    তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে এলাকাটি সাম্প্রতিক বন্যার কবলে পড়েনি।


    এর আগে গত আগস্টে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি এক দিন নিখোঁজ ছিল। পরে বিধ্বস্ত অবস্থায় মুসা গথ অঞ্চলে সেটি পাওয়া গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়।

    সূত্র: ডন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ