ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কথাবার্তা স্বাভাবিক বলছে কৌতুক অভিনেতা রনি

    কথাবার্তা স্বাভাবিক বলছে কৌতুক অভিনেতা রনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাদের দুজনের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বিধায় তাদেরকে এইচডিইউ (হাই ডিপেনডেনসি ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা।

    শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

    ডা. সামন্ত লাল সেন জানান, তাদের দুজনের শরীরেই আজকে ড্রেসিং করা হয়েছে। শারীরিক অবস্থার অনেক উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে কেবিনে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তাদেরকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

    গত শুক্রবার ১৬ সেপ্টেম্ব সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। শ্বাসনালীসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিলো। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ