ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
  • আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মীনা দিবস পালিত

    আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মীনা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই শ্লোগান নিয়ে আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা শিক্ষা অফিস শনিবার সকালে এ কর্মসূচীর আয়োজন করে।

    দিবসটি পালন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। 

    সভায় বক্তব্য রাখেন উপজেলা ইউআরসির ইন্সেট্যাক্টর একেএম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ফাতেমা বেগম ও  সহকারী শিক্ষক মাসুদ কাদের প্রমুখ। সভা শেষে গল্পবলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ