ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত 

    বামনায় ঐক্যপরিষদের প্রতিবাদ সমাবেশ

    বামনায় ঐক্যপরিষদের প্রতিবাদ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি সৈয়দ বজলুল গাফ্ফার যায়গাম আহসান সোহেল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মহসীন কবীরকে লাঞ্চিত করার প্রতিবাদে বৃহস্পতিবার বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসা মিলনায়তনে বামনা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ঐক্য পরিষদের সভাপতি মাও. মুহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের লাঞ্চিত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ঐক্য পরিষদের সহ সভাপতি মুহাম্মদ মহসীন কবীর, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, ছোনবুনিয়া আর রহমান আলিম মাদরাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আবু জাফর, দধিভাঙ্গা মহিসুন্নাহ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মো. ফিরোজ আলম, বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিক, বামনা মহিলা দাখিল মাদরাসার সুপার মাও. মো. আলমগীর হোসাইন, লক্ষীপুরা দাখিল মাদরাসার সুপার মাও. মো. মফিদুল ইসলাম, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সহাকারী অধ্যাপক গৌতম চন্দ্র সরকার, নিখিল রঞ্জন পোদ্দার, মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. হাফিজুর রহমান, মো. কামাল হোসেন, মো. তৈয়ব আলী,  অফিস সহকারী মো. সাঈদ হোসেন রিপন, অফিস সহায়ক মো. জালাল উদ্দীন, মো. রিয়াজুল ইসলাম। 

    বক্তারা কলেজের গভর্ণিং বডির সভাপতি সৈয়দ বজলুল গাফ্ফার যায়গাম আহসান সোহেলের স্বেচ্ছাচারীতা, অনিয়ম, কথায় কথায় শিক্ষক-কর্মচারীদের চাকরীচ্যুত করার হুমকি ও শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচারণের প্রতিবাদে তাঁর দ্রুত সভাপতির পদ থেকে অপসারণ দাবী করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ