ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

    বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।  

    বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

    জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা প্রেসক্লাবে ভিডিওটি ভুয়া দাবি করে সংবাদ সম্মেলন করেন আদনান খালিদ মিথুন।  

    তবে ইয়াবা প্রসঙ্গ এড়িয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ