ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বরগুনায় নকলের অভিযোগে পরীক্ষার্থী বহিষ্কার

    বরগুনায় নকলের অভিযোগে পরীক্ষার্থী বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে ইংরেজি দ্বিতীয় পত্রের এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই শিক্ষার্থী লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের। মঙ্গলবার উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    জানা যায়, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ নম্বর কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছিলেন আবদুল কাদের। এ সময় সে নকল করে পরীক্ষার খাতায় লিখছিল। বিষয়টি কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে পড়ে। পরে নকল করার দায়ে ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

    বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব পরিমল চন্দ্র বলেন, মঙ্গলবার বেলা ১১টায় এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষার শেষ সময়ে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা পরিদর্শনে গেলে সেখানে নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

    তিনি আরও বলেন, বহিষ্কারের বিষয়ে রিপোর্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তাঁরা নির্ধারণ করবে ওই শিক্ষার্থীকে কত বছরের জন্য বহিষ্কার করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ