ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • আমতলীতে বিষ খাইয়ে ৪টি গরু হত্যার অভিযোগ

    আমতলীতে বিষ খাইয়ে ৪টি গরু হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীর  ঘোপখালী গ্রামে মঙ্গলবার ভোররাতে অজ্ঞাতনামা দুবৃত্তরা বিষ জাতীয়  (গ্যাস ট্যাবলেট)  খা‍ইয়ে ৪টি  গাভীন গরু মেরে  ফেলেছে  বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে । ৪টি গরু মেওে ফেলায়  দিশেহারা হয়ে পড়েছে খামারি জাহীদ (২৭)।

    স্থানীয় ও খামারি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতলী উপজেলা আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের নিজাম আকনের ছেলে জাহিদ আকন (২৭) ৮ টি গরু নিয়ে নিজ বাড়িতে একটি গরুর খামার করেন। খামার করে পরিবার পরিজন নিয়ে জাহিদের সংসার ভাল ভাবেই চলছিল ।

    খামারের মালিক জাহিদ জানান, মঙ্গলবার ভোরে সুস্থ্য সবল বড় বড় গরু গুলো একে একে দাপাতে দাপাতে মাটিতে লুটিয়ে পরে পেট ফুলে উঠে মারা যায়। আক্রান্ত হওয়ার ৫/৭ মিনিটের মধ্যে ৪টি গরু মারা যায়।

    স্থানীয়রা জানান, খামার  মালিকের ডাক চিৎকার শুনে তারা ছুটে এসে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান। 

    খামারের মালিক জাহিদ বলেন, শত্রুতা করে আমার সাথে এই কাজ কেউ করতে পারে তা আমার ধারনার বাইরে কিন্তু যেহেতু বিষযুক্ত খাবার খেয়ে খাদ্যে বিষ ক্রিয়ায় গরুগুলো মারা গেছে সেহেতু শত্রু পক্ষ যে এই কাজ করতে  পারে । আমার  সব শেষ হয়ে গেছে। ৮টি গরু মধ্যে ৪টি গর্ভবতী গাভী মারা যাওয়ায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে খামার মালিক জাহিদ জানান।

    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, অভিযোগ এখোনো পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ