ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হাসপাতালে ভর্তি টাইটানিকের নায়িকা

    হাসপাতালে ভর্তি টাইটানিকের নায়িকা
    কেট উইন্সলেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘টাইটানিক’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

    অস্কারজয়ী হলিউড অভিনেত্রীর একজন প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শীঘ্রই তিনি আবারো সেটে ফিরবেন।

    এক বিবৃতিতে বলা হয়, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই ফিল্মিংয়ে ফিরবেন।

    শুটিং টিমের একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এসময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট।

    ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ