ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পাথরঘাটায় ধর্ষণ মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

    পাথরঘাটায় ধর্ষণ মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মো. মোস্তফা খানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করছে প্রতিপক্ষ নীরব জোমাদ্দারের স্ত্রী মোসা. নিপু। 

    এমন অভিযোগের ভিত্তিতে মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রায় দুই'শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। 

    এর আগে গত ১৩ সেপ্টেম্বর  পাথরঘাটা থানার ছয় বছরের শিশু ধর্ষণের বিচার চেয়ে মামলা দায়ের করেন শিশুটির মা নিপু বেগম।

    মানববন্ধনে নাচনাপাড়া ইউনিয়ন মুক্তযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার ফকির বলেন, মো. মোস্তফা খান আমার প্রতিবেশী। অত্যন্ত ভালো ও একজন চরিত্রবান মানুষ। পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আমি উক্ত মিথ্যা মামলার তিব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই। এ বিষয়ে থানা পুলিশকে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

    স্থানীয় মমতাজ বেগম বলেন, মোস্তফা খানের মতো ভালো মানুষ আমাদের এলাকায় খুব কম আছে। আমি নারী হয়ে বলতে পারি তিনি একজন সৎ চরিত্র বান মানুষ। তাঁর সাথে জমি-জমা নিয়ে একই এলাকার মোহাম্মদ  নীরব জমাদ্দারের সাথে দীর্ঘদিন যাবত দন্দ্ব চলে আসছে। হয়তো সেই জেরে তাঁর শিশু মেয়েকে দিয়ে এই ঘটনা সাজিয়ে মামলা করেছে । একই অভিযোগ তুলেন স্থানীয় নজরুল ইসলাম, সালাম বেগম,সীমা বেগম, হাওয়া বেগমসহ দুই শতাধিক গ্রামবাসী।

    প্রত্যক্ষদর্শী হাফেজা বেগম (৯০) বলেন, সেদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত আমি তাদের বাসায়।  মোস্তফা খাকে তাঁর ঘরের খাটে ঘুমিয়ে থাকতে দেখেছি। এমন ঘটনা কিছুই হয়নি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শুধু শুধু জমিজমা নিয়ে ছেলেটাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য মীর নাসির উদ্দিন  জানান, অভিযুক্ত মোস্তফা খান অত্যন্ত ভালো মানুষ, আমার ওয়ার্ডে দীর্ঘদিন বসবাস করছে। তাঁর সাথে নীরব জোমাদ্দারের সাথে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলছে সেজন্য তাকে সাজানো মিথ্যা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। আমি উক্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    এ বিষয়ে মামলার বাদী নীরব জোমাদ্দারের স্ত্রী  নিপু জানান, আমার শিশু সন্তানকে মোস্তফা ধর্ষণ করেছে। তবে বর্তমানে জমি জমা নিয়ে কোন ঝামেলা নেই।

    পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো.আবুল বাশার জানন, তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় প্রাথমিক সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ