ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সাফ চ্যাম্পিয়নশিপ

    ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

    ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ ফুটবলের শিরোপা জয়ের পথে বাংলাদেশের দারুণ শুরু হয়েছে। ৪১তম মিনিটে সাবিনার পাস থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

    কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের অনুষ্ঠিত ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ।

    বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার দুর্দান্ত শট ফেরান নেপালের গোলকিপার। নেপালও আক্রমণাত্বক ফুটবল শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। ১০ম মিনিটে চোটের কারণে সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়র নামানো হয়।
    এর তিন মিনিট পরেই দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। স্বপ্নের মতো শুরু। ৩৬ তম মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল নেপাল। গোলবারে বল লাগার পর বল নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্স। ৪১তম মিনিটে সাবিনার পাস থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ