ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫

    সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার কয়েকটি অবস্থান লক্ষ্য করে রুশ হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন।

    গত শনিবার রুশ বাহিনীর এ হামলায় নিহতদের মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দু'জান আল দিরি রয়েছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়।

    সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।

    জেনারেল ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়।

    মেজর জেনারেল ইয়েগোরোভ জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো।

    সূত্র: স্পুটনিক নিউজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ