ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • বরগুনায় অনির্দিষ্টকালের জন্য দুরপাল্লার বাস চলাচল বন্ধ

    বরগুনায় অনির্দিষ্টকালের জন্য দুরপাল্লার বাস চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রুপাতলী বাস মালিক সমিতির অত্যাচারের প্রতিবাদে বরগুনায় সকাল থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছে বরগুনা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও যশোরে যাতায়াত করা যাত্রীরা।

    বরগুনা জেলা দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটির  সিদ্ধান্তে বরগুনা- ঢাকা রুটে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
     
    খোজ নিয়ে জানা যায়,বরিশাল রুপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি দূরপাল্লার পরিবহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। বার বার চাঁদা পরিমাণ বৃদ্ধির কারণে  দিতে অস্বীকার করে বরগুনা জেলা দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। ফলে শ্রমিকদের ওপর নানা অত্যাচার-জুলুম শুরু করে। তারা বাকেরগঞ্জ-বরগুনার সড়কে দুমাস ধরে গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন। তাদের জুলুম-নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এই  অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি।

    বরগুনা-ঢাকা রুটে বাস চালক শফিক বলেন,গত ২০ বছর ধরে এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল করে আসছে। বরগুনা থেকে ফেরি ছাড়া ঢাকার সাথে সড়ক যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম এই সড়ক। তবে এখন এই সড়কে দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন এবং আমাদের শ্রমিকদের নির্যাতন করছেন রূপাতলীর মিনি বাস মালিক সমিতির নেতারা।ফলে বাধ্য হয়ে বরগুনার যাত্রী পরিবহনের জন্য দূরপাল্লার বাসগুলোকে লেবুখালী, পটুয়াখালী ও আমতলী ঘুরে পায়রা ফেরি পার হয়ে বরগুনায় আসতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। রূপাতলি বাস মালিক সমিতির অত্যাচার ও স্বেচ্ছাচারিতা বন্ধের দাবিতে বরগুনা চলাচল করা সব দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি।

    ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রী শামীম বলেন, আমার কালকে চাকরিতে জয়েন করার কথা তাই আজকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম। কিন্তু বাস স্টান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। এখন  ঢাকা যাব কিভাবে জানিনা। কালকে চাকরিতে জয়েন না কটতে পারলে আমার পরিবার অনেক সমস্যায় পরে  যাবে।

    বরগুনা জেলা দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি রোকনুজ্জামান বলেন, বরিশাল রুপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি দূরপাল্লার পরিবহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। প্রথমে ২০০ টাকা করে চাদা নেয় এরপরে আস্তে চাদার পরিমান বৃদ্ধি পেতে থাকে। বার বার চাঁদা পরিমাণ বৃদ্ধির কারণে  দিতে অস্বীকার করে বরগুনা জেলা দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। ফলে শ্রমিকদের ওপর নানা অত্যাচার-জুলুম শুরু করে। তারা বাকেরগঞ্জ-বরগুনার সড়কে দুমাস ধরে গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন। তাই আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য দুরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছি।


    প্রসঙ্গত, সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির মালিক ও শ্রমিকরা। ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনা জেলার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করছে। এতে ১০ ঘন্টার সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে ঢাকা মুখী যাত্রীরা। পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে এ রুটের যাত্রীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ