ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সাকিবের বাবার নাম ভুল নিয়ে বিসিবি: এসব বাইরের ব্যাপার

    সাকিবের বাবার নাম ভুল নিয়ে বিসিবি: এসব বাইরের ব্যাপার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনি বিশ্বনন্দিত ক্রিকেটার। কোনো না কোনো ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা গায়ে ছিল প্রায় এক যুগ। মাঠে পারফরমার সাকিবের অর্জন, প্রাপ্তিও অনেক। পাশাপাশি মাঠের বাইরের সাকিবকে নিয়েও আছে বিস্তর সমালোচনা এবং বিতর্ক।

    আজকাল তাই নন্দিত ক্রিকেটার সাকিব হচ্ছেন নিন্দিত। বেটিং সিন্ডিকেটের সঙ্গে জড়িত অনলাইন পোর্টালের সঙ্গে জড়িয়ে যাওয়া, শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম আসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে রীতিমত সমালোচনার মুখে সাকিব।

    সম্প্রতি শেয়ার বাজারের শেয়ার নথিতে জন্মদাতা পিতার নাম পরিবর্তনের অভিযোগেও উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিপক্ষে।

    যেহেতু সাকিব বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ এবং দুই ফরম্যাটের অধিনায়ক- তাই তার কোনো রকম বিতর্কে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেট অনুরাগীদের চোখ যায় অভিভাবক সংস্থা বিসিবির দিকে। বিসিবি সাকিবের এসব বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কি ভাবছে? তার এসব কাজকে বিসিবি কিভাবে দেখছে? তা জানতে রাজ্যের কৌতুহল ক্রিকেট অনুরাগীদের।

    সম্প্রতি সাকিবের শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়া এবং সেখানে পিতার নাম পরিবর্তনের অভিযোগ নিয়েও অনেক কথা-বার্তা হচ্ছে। এ ব্যাপারে বিসিবির ভাষ্য জানতে চাইলে প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এটা সম্পূর্ণ একটা বাইরের ব্যাপার। যাকে নিয়ে আপনারা বলছেন, তিনিও (সাকিব) দেশের বাইরে আছেন, যতটুকু জানি। এ বিষয়গুলো আমাদের কাছে ওইভাবে আসেনি। আপনারা যেমন শুনেছেন, আমরাও শুনেছি। বিষয়টা নিয়ে আসলে এই মুহূর্তে আমার কিছু বলা সম্ভব নয়।’

    পাশাপাশি দুবাইতে জাতীয় দলের ট্রেনিং ও দুটি ম্যাচে সাকিবের থাকা না থাকা নিয়েও কথা বলেছেন বিসিবি প্রধান নির্বাহী। তার ব্যাখ্যা, সাকিবের দুবাইতে প্র্যাকটিস সেশনে অংশ নেয়া এবং ম্যাচ খেলার ব্যাপারে কোন অগ্রগতি নেই।

    নিজামউদ্দীন চৌধুরী সুজন বোঝানোর চেষ্টা করেন যে, তারা (বিসিবি) সাকিবকে অনেক আগেই সিপিএল খেলার অনুমতি দিয়েছে। আর আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলা এবং ৪-৫ দিনের অনুশীলন সেশনটা হঠাৎ করেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, তাই সাকিবকে সেখানে পাওয়ার সম্ভাবনা খুব কম।

    নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আগেও বলেছি, তাকে আমরা এনওসি দিয়েছি অনেক আগেই, বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য। যেহেতু এটা আমাদের হুট করে নেওয়া সিদ্ধান্ত যে- একটা ট্যুর করবো সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ