ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • আমতলীতে সড়ক দূর্ঘটনায় হেলপারের হাত বিচ্ছিন্ন, আহত ২ 

    আমতলীতে সড়ক দূর্ঘটনায় হেলপারের হাত বিচ্ছিন্ন, আহত ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলী পৌর শহরের হাজী বাড়ী সংলগ্ন এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহন নামের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে ওই বাসের হেলপার শাখাওয়াত হোসেন (২৮) হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হয়েছে আরো দুই জন। 

    জানা গেছে, শনিবার দিবাগত রাতে ঢকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি হানিফ পরিবহন বাসটি আজ রবিবার সকাল অনুমান ৫ টার দিকে আমতলী পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলী পৌরশহরের হাজীবাড়ী এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা হেলপার শাখাওয়াতের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন শাখাওয়াত মিয়া (৩৫) ও জিতু হোসেন (২৭) নামের দুই বাস যাত্রী।

    সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত হেলপারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় বাসের হেলপারের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ