ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বঙ্গোপসাগরে নিখোঁজের ৭ দিন পর জেলের লাশ উদ্ধার

    বঙ্গোপসাগরে নিখোঁজের ৭ দিন পর জেলের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৭ দিন পর মোশারফ হোসেন শরিফ (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

    রোববার (১৮ সেপ্টেম্বর) জেলের মরদেহ উপজেলার তাফালবাড়ীয়া গ্রামে তাঁর নিজ বাড়ীতে জানাজা শেষে দাফন করা হয়েছে। 
    এর আগে বৈরি আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মাছ শিকারে গিয়ে জাল টানার সময় গত রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    মোশারফ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামের শহীদ শরিফের ছেলে।

    মোশারফ এর ভাই মো. জাফর মিয়া জানান, তালতলীর ছকিনা এলাকার লোকজনের মরদেহ ফাতরার বনে এক দেখতে পেয়ে স্থানীয় মেম্বার জামালকে জানালে তিনি আমাদের জানালে শনিবার (১৭ সেপ্টেম্বর)  রাত একটার দিকে ওই এলাকায় গিয়ে আমার ভাইয়ের মরদেহ চিনতে পেরে বাড়ীতে নিয়ে আসি। আজ দুপুরের দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

    চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফের মরদেহ সনাক্ত করেছে তাঁর পরিবার। আজ দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ