ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি

    ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে গত কয়েকদিন ধরে টানা বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা পাঁচ হাজারের উপরেই থাকছে। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ৫ হাজারের বেশি।

    সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। ভারতের সক্রিয় রোগী বর্তমানে ৪৭ হাজার ৯২২ জন। আগের দিনের থেকে প্রায় হাজার খানেক বেড়েছে এই অ্যাকটিভ কেস।

    এছাড়া ভারতে একদিনে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৫ জন, যা আগের দিনের প্রায় সমানই। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩৩৭।

    মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৯২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। তবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও এখনো চিন্তা থাকছে পজিটিভিটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৬ শতাংশের কাছাকাছি। একাধিক রাজ্যে এই সংক্রমণের হার ৩ শতাংশেরও বেশি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ