ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঘর তোলার পরই বিয়ে করার কথা ছিল প্রবাসী হেলালের 

    ঘর তোলার পরই বিয়ে করার কথা ছিল প্রবাসী হেলালের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ বছর প্রবাসে থাকার পরে গত মাসে দেশে ফেরে কদলতলা নিবাসী মালয়েশিয়া প্রবাসী হেলাল। বাড়িতে এসে নতুন ঘর নির্মাণের জন্য ইট কিনে সে। ঘরের কাজ শেষ হলেই বিয়ে করার করার কথা ছিল হেলালের। ইতিমধ্যে হেলালের জন্য পাত্রীও দেখা শুরু করেছিল তাঁর পরিবার। কিন্তু ভাগ্যের নির্মমতায় নতুন ঘর তুলতে গিয়েই প্রাণ গেল প্রবাসী হেলালের। কান্নাজড়িত কন্ঠে এমনটাই জানাচ্ছিলেন বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিনজনের একজন মো. হেলালের মা। 

    নিহত প্রবাসী মো. হেলাল (৩৫) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামের হারুন হাজীর ছেলে। নিহত অন্য দুজনও একই এলাকার বাসিন্দা। ছেলেকে কবরে রেখে এসে বার বার মূর্ছা যাচ্ছে হেলালের বাবা হারুন।

    নিহত হেলালের মা বলেন, মোর পোলা দেশে ফিরেই বাড়ির কাজ শুরু করে। ঘর বানানোর জন্য ইট কিনে  আনে। লেবারেগো লগে লইয়া নিজেই সব কাজ করত। ওর মামাতো ভাই ও মোগো বাড়ির পাশের আরও দুই চাচাত ভাইকে নিয়ে কাইলগো পুরনো ঘরের টিনের চাল খুলতে যাইয়া মরে গেল মোর বাবায়।

    তিনি আরও বলেন, একলগে মোগো তিন মায়ের কোল খালি হয়ে গেল। মোট এই এউক্কা পোলা ছিল। আশা ছিল পোলারে বিয়া হরামু, নাতি নাতনি নিয়ে বাকিটা জীবন কাটাবো মোর৷ কিন্তু মোর ভাগ্যে এসব আছিলনা হয়ত। সবাই মোর ছেলেসহ মারা যাওয়া সবার জন্য দোয়া করবেন৷ আল্লাহ যেন ওদের বেহেশত নসীব করেন। 

    এর আগে আজ বেলা সাড়ে দশটার দিকে স্থানীয় একটি স্কুলমাঠে একসঙ্গে নিহত তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক করবস্থানে তাদেরকে দাফন করা হয়। এসময় আত্মীয়স্বজন, জনপ্রতিনিধিসহ শত শত স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

    প্রসঙ্গত, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামের হারুন হাজীর ছেলে মো. হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত মাসের ১১ তারিখ তিনি বাড়ি আসেন। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। এরপর গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী চাচাত ভাই রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি অপসারণ করতে যান। এসময় পাশে থাকা বিদ্যুতের তাঁর ছিঁড়ে ঘরের টিনে লেগে যায় এবং চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। 

    ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউল মারা যান। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা।  তাঁর অবস্থা গুরুতর হলে পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ