ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কিউইদের বিপক্ষে ব্যাটিং ঝড় বাংলাদেশ লিজেন্ডসের

    কিউইদের বিপক্ষে ব্যাটিং ঝড় বাংলাদেশ লিজেন্ডসের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছে বাংলাদেশ লিজেন্ডসের ক্রিকেটাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে অলক কাপালি এবং ধীমান ঘোষের ঝড়ে ৯৮ রান তুলেছে বাংলাদেশ লিজেন্ডস।

    ইন্দোরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২ ঘণ্টা ৩০ মিনিট পরে শুরু হয়। যার ফলে প্রতি দলের ব্যাটিং ইনিংস থেকে ৯ ওভার করে কমে যায়। ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ লিজেন্ডস।

    ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিজেন্ডসের ওপেনাররা প্রথম দুই ওভারের মধ্যে আউট হয়ে ফেরেন। প্রথম ম্যাচের মতো এদিনও রানের খাতা খোলার আগে ফেরেন নাজিমউদ্দিন। অন্য ওপেনার মেহরাব হোসেন অপি করতে পারেন মোটে ১ রান।

    তিনে নেমে ঝড়ের আভাস দেন আফতাব আহমেদ। তবে ৯ বলে ১টি করে চার-ছয়ে ১৩ রান করে বিদায় নেন তিনিও। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ লিজেন্ডস। সেই পুরনো বাংলাদেশের চিত্র মনে হচ্ছিল তখন।

    তবে ম্যাচের দৃশ্যপট বদলে দেন কাপালি এবং ধীমান। এই দুই ব্যাটসম্যান ৫২ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। শুরুতে কিছুটা ধীর শুরু করলেও সময়ের সঙ্গে আক্রমণাত্মক হন দুইজনই। এরমধ্যে কাপালি ছিলেন বেশি আগ্রাসী।

    ২১ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ধীমান ৩২ বলে ৩ চার ও ১ ছয়ে করেন অপরাজিত ৪১ রান। কিউইদের পক্ষে কাইল মিলস ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

    জিততে হলে ১১ ওভারে ৯৯ রান করতে হবে স্কট স্টাইরিস, রস টেলরদের।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ