ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহত ১৪

    নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহত ১৪
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুমুল বৃষ্টিপাতের কারণে নেপালের আচ্ছাম জেলায় সৃষ্ট ভূমিধসে ১৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

    শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা ও পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। তুমুল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন বলে মনে করছেন কর্মকর্তারা।

    কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আহতদের দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

    রয়টার্সের ওই সংবাদে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যাঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়।

    সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ