ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী

    কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী
    আফরিনা রাজিয়া তৃণ-জিনবো চৈ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শুটিং ক্লাবে কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

    সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে তৃণর বন্ধুত্ব, তারপর প্রেম। অবেশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।

    জিনবো চৈকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

    ২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। ২০১১ সালে কোরিওগ্রাফার লুনার মাধ্যমে একটি ফ্যাশন শোর মাধ্যমে তার পথচলা শুরু হয়। এরপর বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি।  

    মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে পাঁচফুট আট ইঞ্চি উচ্চতার তৃণ নাম লেখা টিভি নাটক ও মিউজিক ভিডিওতে। তার অভিনীত নাটকগুলো হলো ‘চলো হারিয়ে যাই’, ‘সিগারেট’, ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ প্রভৃতি। সংগীতশিল্পী ঐশীর একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’র ‘তুমি চোখ মেলে তাকালে’ গানেও দেখা গেছে তাকে।  
                                                                                  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ