ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • এমসিজি’র ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    এমসিজি’র ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ
    রোহিত শর্মা ও বাবর আজম। ছবি: ফাইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক মাস পরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। গত বছরের টি-২০ বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি। কারণ করোনার কারণে ভারত তাদের বিশ্বকাপ নিজ দেশে নয় সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল।

    অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপের বড় কিছু ম্যাচের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। কিছু টিকিট শেষের পথে। এর মধ্যে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গাউন্ডে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিটও শেষ। 

    মেলবোর্ন গ্রাউন্ডে ১ লাখ ২৪ জন দর্শক খেলা দেখতে পারেন। এর মধ্যে সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয় টিকিটের বাড়তি চাহিদা দেখে অতিরিক্ত স্টান্ডিং রুমের টিকিট ছাড়া হয়েছিল। সেটাও কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। 

    আইসিসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এরই মধ্যে সব মিলিয়ে বিশ্বকাপ দেখার জন্য ৮২টি দেশের ৫ লাখ দর্শক টিকিট বুকিং দিয়েছেন। ক্রিকেটের মেগা এই আসরের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ পর্ব থেকে আসা দলের বিপক্ষে ভারত ও পাকিস্তানের ম্যাচের টিকিট প্রায় শেষ। 

    টিকিট কাটলেও অনেক সময় ভক্তরা তা ফেরত দিতে চান বা ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়ে থাকেন। ওই জটিলতা দূর করতে আইসিসি একটি ‘রিসেল প্লাটফর্ম’ চালুর কথা ভাবছে। সেখানে ভক্তরা টিকিট বিনিময় করতে পারবেন। আগামী ১৬ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ। ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ