ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • এক বছর পর শীর্ষে ফিরলেন সাকিব

    এক বছর পর শীর্ষে ফিরলেন সাকিব
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। সর্বশেষ এশিয়া কাপে ব্যাট-বল হাতে তেমন কারিকুরি দেখাতে পারেননি আফগান অধিনায়ক। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনি নেমে গেছেন দুইয়ে।

    এই সুযোগে আবারও শীর্ষে ফিরেছেন দুইয়ে থাকা বাংলাদেশের সাকিব আল হাসান। আজ বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে এক নম্বরে ওঠে আসা সাকিবের রেটিং পয়েন্ট ২৪৮। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

    এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেও ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নবী। ওই ম্যাচে ব্যাট হাতে তিনি ছিলেন নিষ্প্রভ। মারেন গোল্ডেন ডাক। বল হাতে পাননি কোনো উইকেটও। ফলে পয়েন্ট কাটা যায় চারটি।

    পরের ম্যাচে ভারতের বিরুদ্ধেও বল হাতে কোনো উইকেট পাননি নবী। ব্যাটিংয়ে নেমে করেন সাত রান। ছয় পয়েন্ট কমে নবীর পয়েন্ট এখন ২৪৬।

    এশিয়া কাপে সাকিব আল হাসানও আহামরি কিছু করেননি। তবে ধরে রেখেছিলেন রেটিং পয়েন্ট। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি নেন এক উইকেট। এর আগের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ৬ পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষে চলে আসেন তারকা এই অলরাউন্ডার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ