ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • পাকিস্তানকে সতর্ক করলেন ওয়াসিম

    পাকিস্তানকে সতর্ক করলেন ওয়াসিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ফাইনাল বলে কথা। নতুন চ্যাম্পিয়ন কে হবেন রোববারই নির্ধারিত হবে সেটা।

    শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান। এর আগে বাবর আজমদের সতর্ক করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
    সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১২১ রানে অলআউট করে শ্রীলঙ্কা। এরপর তিন ওভার হাতে রেখে ৫ উইকেটে জয় পায় তারা। এই ম্যাচের ভুল থেকে শিখবেন বাবররা, এমন প্রত্যাশা ওয়াসিমের। সঙ্গে পরামর্শ দিয়েছেন প্রতিপক্ষকে সমীহ করার।

    তিনি বলেছেন, ‘এই এশিয়া কাপে পাকিস্তান দলের পারফরম্যান্স চমৎকার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় তাদের ব্যাটিংয়ে তীব্রতার অভাব ছিল। যদিও বোলিং ছিল ভালো। আশা করি তারা তাদের ভুলগুলো থেকে শিখবে। কিন্তু আমি এখনও মনে করি ফাইনালে পাকিস্তান ফেভারিট। কিন্তু উত্তেজনকার ও তরুণ শ্রীলঙ্কান দলকে সহজভাবে নেওয়া যাবে না। ’

    ‘পাকিস্তান ক্রিকেট অনুরাগীরা বলছে আমাদের মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ। এবং সুপার ফোরের শেষ ম্যাচে রিজওয়ান আউট হওয়ার পর এটা উন্মোচিত  হয়েছে। কিন্তু ফাইনাল হতে যাচ্ছে ভালো উইকেটে, আশা করবো তারা শক্তিশালী হয়ে ফিরবে। ’ 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ