ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সাংবাদিককে জবাব দিলেন হাসারাঙ্গা ‌‌‌'ফাইনালে দেখা যাবে'

    সাংবাদিককে জবাব দিলেন হাসারাঙ্গা ‌‌‌'ফাইনালে দেখা যাবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের ফেবারিট পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে রোববার বাংলাদেশ সময় রাত আটটায় তাদের মুখোমুখি হবে আসরের আয়োজক ও ডার্ক হর্স শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় থাকা যে দলটি সুপার ফোরের তিন ম্যাচেই জিতে বাবর আজমদের বার্তা দিয়ে রেখেছে।

    শুক্রবার ফাইনালের মহড়া ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। টস জিতে পরে ব্যাটিং করা শ্রীলঙ্কা প্রত্যাশিত জয় পেয়েছে। তবে পাকিস্তান একাদশে ছিলেন না তাদের নিয়মিত একাদশের দুই পারফরমার পেসার নাসিম শাহ ও শাদাব খান। শ্রীলঙ্কাও অবশ্য দু’জনকে বিশ্রাম দিয়েছিল।

    ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে আসেন লঙ্কানদের হয়ে দুর্দান্ত বোলিং করে চার উইকেট তুলে নেওয়া লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সংবাদ সম্মেলনে শেষ করে যাওয়ার সময় পাকিস্তানের এক সাংবাদিক তার দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘কী মনে হয়, ফাইনালে নাসিম শাহ কি আপনাদের কঠিন সময় উপহার দেবে?’

    তার প্রশ্ন শুনে হাসারাঙ্গা হেসে দেন। হাসতে হাসতে উত্তর দেন, ‘ফাইনালে দেখা যাবে।’ রোববার শ্রীলঙ্কা সবচেয়ে বেশি ১১বার এশিয়া কাপের ফাইনাল খেলবে। তবে ভারতের চেয়ে বেশিবার ফাইনাল খেললেও দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি এশিয়ার সেরার শিরোপা জিতেছে লঙ্কানরা। রোববার দুটি এশিয়া কাপের শিরোপা জেতা পাকিস্তান হাসবে নাকি শ্রীলঙ্কা সপ্তম শিরোপা জেতা ভারতের কাছাকাছি চলে যাবে সেটাই দেখার অপেক্ষা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ