ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে রিজওয়ান

    ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে রিজওয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ভারত, আফগান ও হংকংয়ের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত সব ইনিংস। তার পুরস্কার তিনি পেলেন আজ। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। লম্বা সময় ধরে এক নম্বরে থাকা তার সতীর্থ বাবর আজম নেমে গেছেন এক ধাপ।

    গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে আজ বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

    চলতি এশিয়া কাপে হেসেই চলেছে রিজওয়ানের ব্যাট। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রান করেছেন তিনি ১৯২। গত শুক্রবার গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে খেলেন ১ ছক্কা ও ৬ চারে ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

    দুই দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পথে বড় অবদান রাখেন তিনি। লক্ষ্য তাড়ায় ৭১ রান করে গড়ে দেন জয়ের ভিত। ৫১ বলের ইনিংসটি সাজান ২ ছক্কা ও ৬ চারে। দুর্দান্ত এই পারফরম্যান্সে ১৯ রেটিং পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮১৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন রিজওয়ান। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে জায়গা করে নিলেন তিনি। ৩১৩ দিন র‍্যাঙ্কিংয়ে চূড়ায় ছিলেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। আর ১ হাজার ১৫৫ দিন পর শীর্ষস্থান হারালেন বাবর।

    এশিয়া কাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বাবর। পাকিস্তান অধিনায়কের তিন ম্যাচে রান যথাক্রমে ১০, ৯ ও ১৪। তাতে ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে তিনি। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ