ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় নিহত ৩

    আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার বরাতে আল আরাবিয়া এই খবর দিয়েছে।

    এক সপ্তাহে এ নিয়ে সিরিয়ার এই বিমানবন্দরটিতে দ্বিতীয়বার হামলা চালাল ইহুদি রাষ্ট্র ইসরায়েল।

    আলেপ্পো বিমানবন্দর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। মঙ্গলবার রাতে ইসরায়েল সিরিয়ার লাটাকিয়া বন্দরের দিক থেকে ভূমধ্যসাগর দিয়ে হামলা করে।

    যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা দ্যা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরের পণ্যাগার টার্গেট করে। বিমানবন্দরের পণ্যাগার ইরানপন্থি মিলিশিয়ারা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

    সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল মোট ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ৩ জন নিহত ছাড়াও ৫ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

    এসব আক্রমণ নিয়ে ইসরায়েল খুব সামান্যই মন্তব্য করে। তবে মাঝেমধ্যে তারা স্বীকার যে, ইরানসমর্থিত মিলিশিয়ারা যাতে সিরিয়ায় শক্ত ঘাঁটি না গাড়তে পারে সেজন্য তারা হামলা করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ