ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
  • ভিয়েতনামে বারে আগুন, ১২ জনের মৃত্যু

    ভিয়েতনামে বারে আগুন, ১২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভিয়েতনামে একটি কারাওকে বারে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।

    আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। বুধবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর: বিবিসি

    জানা গেছে, ভিয়েতনামের বিন ডুং প্রদেশের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরে অবস্থিত একটি বারে মঙ্গলবার রাতে আগুন লাগে। মূলত বারটি যে ভবনে সেটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। ভবনের সিঁড়িটি ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় গ্রাহক এবং কর্মীরা আটকে পড়েন। তাদের মধ্যে অনেকে বাঁচতে বিল্ডিং থেকে লাফ দিতে বাধ্য হন। লাফ দেওয়ার ফলে অনেকের হাত-পা ভেঙে গেছে।

    ওই শহরের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

    জননিরাপত্তা মন্ত্রণালয় এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিন চিন।  

    প্রসঙ্গত, ২০১৬ সালে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে রাজধানীর আরেকটি কারাওকে বারে আগুন নেভাতে গিয়ে মারা গেছেন তিন দমকলকর্মী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ