ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিতর্কিত দৃশ্যে আটকে গেলো ‘বর্ডার’

    বিতর্কিত দৃশ্যে আটকে গেলো ‘বর্ডার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নতুন সিনেমা ‘বর্ডার’। সিনেমাটি আটকে দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিতর্কিত দৃশ্যের কারণে সিনেমাটি প্রদর্শন অযোগ্য বলছেন তারা।  সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মমিনুল হক।

    সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার’। মমিনুল হক বলেন, ‘আমরা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দিয়েছি। আমরা সিনেমাটি হলে প্রদর্শনের অনুপোযুক্ত ঘোষণা করেছি।’

    সেন্সর সূত্রে জানা যায়, সিনেমাটিতে কিছু দৃশ্য রয়েছে যা বিতর্কের কারণ হতে পারে। সিনেমাটিতে সীমান্তবর্তী এলাকা দেখানো হলেও বিজিবির পরিবর্তে পুলিশকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে দেখানো হয়েছে। আবার মাফিয়ারা মন্ত্রী-এমপিদের নিয়ন্ত্রণ করছে এমনটাও দেখানো হয়েছে। 

    সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, অধরা খান, মৌমিতা মৌ, শাহিন মৃধা। সিনেমাটি প্রযোজনা করছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ