ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

    টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

    ডিউ ফ্যাক্টরকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। তারা আগের ম্যাচে হংকংকে ৩৮ রানে অলআউট করে পাওয়া দারুণ জয়ের মোমেন্টাম এই ম্যাচেও কাজে লাগাতে চায়।

    পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া শাহনেওয়াজ ধানির পরিবর্তে একাদশে এসেছেন মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে ভারত দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া একাদশে ফিরেছেন। তার সঙ্গে একাদশে এসেছেন দীপক হুদা ও রবি বিষ্ণোই। ইনজুরিতে পড়া রবীন্দ্র জাজেদার পাশাপাশি একাদশে নেই দিনেশ কার্তিক ও আবেশ খান।

    ভারতের একাদশ:
    রোহিশ শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শ্বদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

    পাকিস্তানের একাদশ:
    মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ