ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • হংকংকে বড় লক্ষ্য দিল পাকিস্তান

    হংকংকে বড় লক্ষ্য দিল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান এশিয়া কাপের সুপার ফোরের টিকিট নিশ্চিতের লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে লড়ছে পাকিস্তান। বাছাইপর্ব পেরিয়ে আসা দলটির বিপক্ষে আগে ব্যাট করে রিজওয়ান-ফখরের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে বাবর আজমের দল। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে ১৯৩ রান।

    এশিয়া কাপের সুপার ফোর পর্বের চার দলের মধ্যে তিনটি এরই মাঝে চূড়ান্ত হয়েছে। আজ পকিস্তান-হংকংয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল উঠে যাবে পরবর্তী রাউন্ডে।

    এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান।

    ম্যাচের শুরুতেই হংকংকে আনন্দে ভাসান এহসান খান। তার বলে কট অ্যান্ড বোল্ড হন বাবর। দলীয় ১৩ রানে সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন মাত্র ৯ রান।

    এরপর রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ফখর জামান। তবে হংকং বোলারদের তোপে কেউই দীর্ঘসময় হাত খুলে খেলতে পাররেননি। প্রথম ১০ ওভার শেষে দলের স্কোরবোর্ডে সংগ্রহ ছিল এক উইকেটে ৬৪ রান।

    তবে এরপরই আক্রমণাত্মক খেলতে শুরু করেন রিজওয়ান ও ফখর। দুজনই পান হাফ সেঞ্চুরির দেখা। এর মাঝে ৫৩ রান করা ফখর জামানকে আউট করে দুজনের ১১৬ রানের জুটি ভাঙেন এহসান।

    শেষদিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বড় সংগ্রহ নিশ্চিত করেন রিজওয়ান। শেষ পর্যন্ত তিনি ৫৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে খুশদিল খেলেন ১৫ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ