ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সালমান খানের ডাকে মুম্বাই যাচ্ছেন নুসরাত!

    সালমান খানের ডাকে মুম্বাই যাচ্ছেন নুসরাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহান। শোনা যাচ্ছে, সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন এই অভিনেত্রী!

    শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘বিগ বস’ সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরাত।

    পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই নায়িকা। তবে নুসরাত কিন্ত এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন!

    কেউ কিছু জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে টলিপাড়ায় পুরো গুঞ্জন, বিগ বসে যোগ দেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরি।

    বিগ বস মানেই বিতর্কের আখড়া। ‘বিগ বস’-এ যোগ দেওয়ার মূল যোগ্যতাই হলো, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, রোজই আসতে হবে খবরের শিরোনামে।

    গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, অন্তঃসত্ত্বা সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই স্বাভাবিক।

    এদিকে নুসরাতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি। আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরাতও শিগগিরই পাড়ি দেবেন মুম্বাইয়ে!


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ