ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নলছিটিতে আ'লীগের হামলায় যুবদল কর্মি আহত

    নলছিটিতে আ'লীগের হামলায় যুবদল কর্মি আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে আ'লীগের হামলায় যুবদলের এক কর্মি গুরুতর আহত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল জানান, বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা সিদ্ধকাঠী ইউনিয়ন বিএনপি আয়োজিত র‌্যালিতে আওয়ামী লীগের হামলায় যুবদল নেতা মনির হোসেন গুরুতর আহত হয়েছে। হামলায় মনিরের হাঁটুর বাটি ভেঙে গুরো হয়ে গেছে। এছাড়াও মাথাসহ শরীরের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত  আহত হয়েছে। 

    তিনি বলেন, আহত মনির হোসেনকে স্থানীয় নেতাকর্মীরা বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করেন। তা‍ঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  করা হয়েছে।

    জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য পলাশ সজ্জন জানান, মনির হোসেনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। আমরা এ ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাই।  আহত মনির হোসেন  উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডেরমালোয়ার গ্রামের আরব আলী হাওলাদার'র ছেলে ও স্থানীয় যুবদলের কর্মি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ