ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আপত্তিকর ভিডিও পোস্ট ; ক্ষমা চাইলেন মিথিলা

     আপত্তিকর ভিডিও পোস্ট ; ক্ষমা চাইলেন মিথিলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পুরুষের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ তানজিয়া জামান মিথিলা। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি। অবশ্য পরে সেই স্ট্যাটাসটি ‘হাইড’ করে ফেলেন।

    মিথিলা গণমাধ্যমকে জানান, ‘আমি যেটাই করেছি ভুল করেছি। আমি মাফ চাইছি। মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায় তারপর তো আর প্যাঁচানোর কিছু নাই। মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারও কাছে মাফ চায় সেখানে আমরা মাফ করে দিতেই পারি।’

    যে পুরুষের ভিডিওচিত্র ধারণ করা হয়েছিল তাকে কাছের বন্ধু বলে দাবি করেছেন মিথিলা। তিনি বলেন, ‘ও যদি বিষয়টাকে হয়রানি মনে না করে তাহলে মানুষ কেন আমাকে বিচার করবে যে, আমি হয়রানি করেছি তাকে। তারপরও আমি মাফ চেয়েছি।’
    আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের পুতিনিধিত্ব করবেন মিথিলা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ