ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন

    করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নয়দিন আইসোলেশনে থেকে দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিগ. বি টুইটারে জানান, বুধবার (৩১ আগস্ট) রাতে করোনা টেস্ট করিয়েছেন। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে।

    অভিনেতা আরও লেখেন, নয়দিনের আইসোলেশন শেষ হয়েছে। যদিও বাধ্যতামূলক ছিল সাতদিন। আপনাদের ভালোবাসা ও পাশে থেকে মনোবল যোগানোর জন্য আমি অনেক কৃতজ্ঞ।

    এর আগে ২৩ আগস্ট অভিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই খবরটি জানিয়েছিলেন। তখন তিনি আইসোলেশনের অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

    বর্তমানে বিগ বি ব্যস্ত‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৪তম সিজনের শুটিং নিয়ে। এর পাশাপাশি চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারণায়। ৯ সেপ্টেম্বর মুক্তি পেকে যাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

    এছাড়া অমিতাভকে দেখা যাবে ‘গুডবাই’ সিনেমাতে। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তুমুল জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সিনেমাটি মুক্তি পাবে ৭ অক্টোবর। এদিকে তার আরেকটি সিনেমা ‘উঁচাই’রয়েছে মুক্তির অপেক্ষায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ