ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মানুষ ততক্ষণ পাশে থাকে, যতক্ষণ তার দরকার: ভাবনা

    মানুষ ততক্ষণ পাশে থাকে, যতক্ষণ তার দরকার: ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট ও বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী। এসব মাধ্যমে কাজের খবর যেমন ভক্তদের সঙ্গে শেয়ার করেন, তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি ও ভাবনার কথাও প্রকাশ করেন এই নায়িকা।

    সম্প্রতি ভাবনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘মানুষ ঠিক ততক্ষণ পাশে থাকে, যতক্ষণ তার দরকার। তাই দরকারী হওয়া জরুরি।’ তবে কি কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন তা জানাননি এই অভিনেত্রী। তবে নেটিজেনদের অনেকে তার চিন্তার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সহমত পোষণ করে তিনি লিখেন ‘ভাবনা, এটি চিরন্তন সত্য।’

    ইদানীং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় বেশ সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশ কিছু ছবি এঁকেছেন তিনি। বিশেষ করে তার ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। তার ইনস্টাগ্রাম ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়। তার রং-তুলিতে নারী, মাতৃত্বের বিষয় ফোটে উঠার কারণ জানা যায়নি।

    ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমা ২০২০ সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।

    ভাবনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এটি পরিচালনা করেন নূরুল আলম আতিক। সম্প্রতি ‘দামপাড়া’ সিনেমার শুটিং শেষ করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ