ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • শাস্তি পেল ভারত-পাকিস্তান

    শাস্তি পেল ভারত-পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি সময় নেওয়ায় মাঠেই শাস্তি বা ‘ইন-ম্যাচ পেনাল্টি’ পেয়েছিল ভারত-পাকিস্তান উভয় দল। এবার এশিয়া কাপের মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানাও করা হয়েছে ভারত-পাকিস্তানকে।

    বাবর আজম ও রোহিত শর্মার দলের ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হচ্ছে।

    আজ বুধবারই শাস্তির বিষয়টি বিবৃতিতে জানিয়েছে আইসিসি। দুই দলই নিজেদের ইনিংসে নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে। এতে ম্যাচ চলাকালীনই শাস্তির মুখে পড়ে তারা। শেষের তিন ওভার ৩০ গজ বৃত্তের বাইরে চার জনের বেশি ফিল্ডার রাখতে পারেনি ভারত ও পাকিস্তান।
    আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নিজেদের ভুল স্বীকার করে নেন। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

    রোমাঞ্চকর ম্যাচটিতে রবীন্দ্র জাজেদা-হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ