ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে মাদকসেবী যুবকের লাশ উদ্ধার

    ঝালকাঠিতে মাদকসেবী যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আল আমিন তালুকদার (৩২) নামে এক মাদকসেবী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার বাউলকান্দা গ্রামের বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আল আমিন একজন মাদকসেবী বলে পুলিশের কাছে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

    পুলিশ জানায়, বাউলকান্দা গ্রামের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে আল আমিন তালুকদার মাদকসেবন করতেন। ঘরের ভেতরে সে একাই বসবাস করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে আল আমিনের মৃত দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। 

    ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. সালাহউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছে ওই যুবক মাদকসেবী ছিল। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

    কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহীম বলেন, আল আমিনের বাড়িতে কেউ থাকতো না। সে নেশাগ্রস্ত ছিল। বাড়িতে বসেই সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ