ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

    বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবুধাবি টি-টেন লিগের আসছে আসরে বাংলা টাইগার্স দলে আইকন ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এমনটি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

    সাকিবের একটি ছবি পোস্ট করে বাংলা টাইগার্স ক্যাপশনে লিখে, অপেক্ষার পালা শেষ হলো। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন এখন বাংলা টাইগার্সের আইকন। আবুধাবির ৬ষ্ঠ মৌসুমের আইকন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে ঘোষণা করায় বাংলা টাইগার্স রোমাঞ্চিত।

    এদিকে সাকিব আল হাসান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটি নিশ্চিত করেছেন। তিনি লিখেন, টি-টেন লিগের আগামী মৌসুমের আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। সারা বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারা সবসময় দারুণ অনুভূতি। একটি নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছি।

    এর আগে দ্বিতীয়বারের মতো বাংলা টাইগার্সের হেড কোচ করা হয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ