ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বাবুগঞ্জে প্রধান শিক্ষকের নির্যাতন থেকে বাঁচতে চান সহকারি শিক্ষকরা

    বাবুগঞ্জে প্রধান শিক্ষকের নির্যাতন থেকে বাঁচতে চান সহকারি শিক্ষকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা আইচার হাওলা প্রথমিক বিদ্যালয়'র প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদারের অশ্লীল আচারন ও মানুষিক নির্যাতন থেকে বাঁচতে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিক সাবরিনা মিতু একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন। 

    রবিবার(৩০মে) উপজেলা শিক্ষা অফিসার(টিও) বরাবর অভিযোগটি দায়ের করেছেন ভুক্তভোগী সহকারি শিক্ষক। অভিযোগ সূত্রে জানাযায়, সাবরিনা মিতু আইচার হাওলা প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদার বিভিন্নভাবে কু-প্রস্তাব, অশ্লীল আচরণ ও মানসিক নির্যাতন করে আসছেন। 

    প্রতিবাদ করলে নির্যাতনের ও হয়রানির হুমকি ধামকি দিতেন এই শিক্ষক নেতা। তিনি বলতেন, 'জাহিদ সিকদার যা বলেন বাবুগঞ্জে তাই হয়'। করোনা কালিন স্কুল বন্ধ থাকলেও তিনি সহকারী শিক্ষককে ডেকে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন। এমনকি সহকারি শিক্ষিকার স্বামিকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছেন জাহিদ সিকদার। 

    অভিযোগে আরও প্রকাশ পায়, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এই জাহিদ সিকদার ভুক্তভোগীকে দিনরাত অযথা ফোনে, ম্যাসেঞ্জার ও হটসআপে বিরক্ত ও অসামাজিক ভিডিও পাঠিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানাযায়,জাহিদুর রহমান সিকদার বিগতদিনেও নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পরেছে। যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

    জাহিদুর রহমান বলেন, অভিযোগের কথা আমার জানা নাই। যদি এ ধরনের লিখিত অভিযোগ দেওয়া হয় তা আমাকে হয়রানির উদ্দিশ্য। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর কবির বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ব্যাপারে একটি তদন্ত কমিটি করে দেওয়া হবে। তদন্তে জাহিদুর রহমান সিকদার অপরাধী হলে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ