ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন: আমু

    জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় আনা তো দূরের কথা, জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিল। জিয়াউর রহমান দেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে শুধু রাজনীতি করার অধিকারই দেয়নি, তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল।’

    ঝালকাঠি সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠি সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

    বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, কলেজ ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক কাওসার হোসেন । অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ