ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার দাবি করলেন গেইল

    নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার দাবি করলেন গেইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয়। নিজেও সেটা দাবি করেন। এবার সেই গেইল নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে দাবি করলেন।

    আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইলের শিকার ২৬০ উইকেট। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে পেয়েছেন মাত্র ৮৩ উইকেট। 

    জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই।’

    ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে ইউনিভার্স বসকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। দীর্ঘদিন পর মাঠে নামবেন বলে রোমাঞ্চিত গেইল, ‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আবারও পুরোনো রূপে ফিরতে হবে আমাকে।’ সূত্র: ক্রিকইনফো 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ