ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বিদ্যা বালানকে যে কারণে ধাওয়া করলেন ভক্ত

    বিদ্যা বালানকে যে কারণে ধাওয়া করলেন ভক্ত
    অভিনেত্রি বিদ্যা বালান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আয়নার সামনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রি বিদ্যা বালান। ভাবছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকাদের ছবি পোস্ট করা, এ আর নতুন কী। তবে তার এ ছবি পোস্ট করার পেছনে ছিল অন্য কারণ।  

    সাধারণত সবাই ছবি তোলার পর এক বার দেখে নেন সেখানে নিজেকে ভালো দেখাচ্ছে কি না। অনেকে ভাবেন, আমার মুখের ডান পাশ থেকে ছবিটা উঠলে বেশি ভালো দেখাত। আবার কেউ কেউ ভাবেন, উল্টোটা।

    এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে বিদ্যা বালানের সঙ্গে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে পড়লেন মহা সমস্যায়। ওই অনুষ্ঠানে বিদ্যাকে দেখা মাত্রই পড়ে যায় ছবি তোলার হিড়িক। ভিড়ের মধ্যে ছিলেন তার এমন এক ভক্ত, যিনি বিদ্যার গাড়িকে ধাওয়া পর্যন্ত করেন। 

     
    প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার পর তার মনে হয়, ছবিটি ভাল ওঠেনি। কারণ তাকে ভাল দেখাচ্ছে না। মুখের ডান পাশ থেকে ছবি তোলার কারণে বাজে দেখাচ্ছে। আর এ কথা শুনে হতবম্ব হয়ে যান নায়িকা। এ ঘটনার পরই তার আত্মপোলব্ধি।

    ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নায়িকা লেখেন, আমিও আগে নিজের ডান পাশ এবং বাঁ পাশ নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলাম। কিন্তু যত দিন গড়াচ্ছে আমি বুঝতে পারছি নিজেকে নিজের মতো করে ভালবাসা জরুরি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ