ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বিসিবির সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই

    বিসিবির সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই
    শফিকুর রহমান মুন্না।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ক্রিকেটের অন্যতম সফল সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    ১৯৭০ সালের দিকে ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু হয় মুন্নার। এরপর অল্প সময়ের মধ্যেই ঢাকাই ক্লাব ক্রিকেটের জনপ্রিয় সংগঠকের খেতাব লাভ করেন মুন্না।

    ১৯৯১ সালে প্রয়াত লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হওয়া বিসিবির নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ কর্তা হিসেবে নিযুক্ত হন শফিকুর রহমান মুন্না। এরপর ২০০১ থেকে ২০০৬ সালেও তিনি বিসিবির নির্বাহী কমিটির অন্যতম বড় সদস্য হিসেবে কাজ করেছেন মুন্না।

    সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্নার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদেহী আত্মার শান্তি কামনাসহ মরহুমের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে বিসিবি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ