ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনে ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। 

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগীয় উপসম্পাদক মুহাম্মদ আরিফ বিল্লাহ, ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কুদ্দুস। 

    সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে মানুষ ভয় পাচ্ছে। তারা আতঙ্কের ক্যাম্পাস সৃষ্টি করেছে। দেশের মানুষ এগুলো পছন্দ করে না, তাই তাঁরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ