ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • এশিয়া কাপে অংশ নিতে সন্ধ্যায় দেশ ছাড়বে টাইগাররা

    এশিয়া কাপে অংশ নিতে সন্ধ্যায় দেশ ছাড়বে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় উড়াল দেবে বাংলাদেশ দল। ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে মাঠে গড়াবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

    এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অবশ্য দলে কিছু পরিবর্তন এসেছে। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরু হাসান সোহান শেষ মুহূর্তে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। কয়েকদিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।

    অন্যদিকে চোটে থাকার পরও এশিয়া কাপ শুরুর আগে সুস্থ হয়ে যাবেন, এই আশায় সোহানকে রাখা হয়েছিল দলে। তবে সময়মত সেরে উঠতে না পারায় আরব আমিরাতের বিমান চড়া হচ্ছে না তারও। 
    তবে শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফরে শতক হাঁকানোর পুরস্কার হাতেনাতে পেলেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ