ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সাকিবের লাল দলকে হারাল আফিফের সবুজ দল

    সাকিবের লাল দলকে হারাল আফিফের সবুজ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচটিতে সাকিবের লাল দলকে ৪ উইকেটে হারিয়েছে আফিফের সবুজ দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান তুলে সাকিবের দল। প্রস্তুতি ম্যাচ হওয়ায় সবুজ দলের জন্য লক্ষ্য ঠিক হয় ১৪৮। জবাবে ৪ উইকেট ও ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় আফিফরা।

    নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা বলে একাধিকবার ব্যাটিং করার সুযোগও ছিল। যেমন সাকিব দুই দফা ব্যাট করে ৫৫ রান করেছেন। দুবার ব্যাট করে ২১ রান করেছেন বিজয়। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ১২ করে আউট হন। তরুণ ওপেনার ইমন করেন ২৩ রান। মুশির ব্যাট থেকে আসে ২২ রান। পেসার তাসকিন আহমেদ ২ উইকেট নিলেও দলের ১৮তম ওভারে ১৬ রান খরচা করেন তিনি।

    ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ২৯ রানের সময় ফেরেন ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ। সবুজ দলের আরেক ওপেনার রবিন করেন ২৮ রান। সবুজ দলের পক্ষে ১৬ বলে সর্বোচ্চ ৩১ রান করেন শেখ মেহেদী। এছাড়া সাইফউদ্দিন ২৬, তানজিদ তামিম করেন ১৯ রান। অধিনায়ক আফিফ দুইবার ব্যাট করে মোটে ৯ রান করতে পেরেছেন। তবে দলীয় সমন্বয়ে শেষ পর্যন্ত সাকিব-মুশফিক-রিয়াদদের বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে তার দল।

    মিরপুরে এদিন এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ভালো পারফরম্যান্স করেছেন সাকিব, শেখ মেহেদী, সাইফউদ্দীন, মোসাদ্দেক এবং মিরাজরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ