ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • প্রকাশ্যে কাতার বিশ্বকাপের দ্বিতীয় থিম সং

    প্রকাশ্যে কাতার বিশ্বকাপের দ্বিতীয় থিম সং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল সাউন্ডট্র্যাক প্রকাশ করেছে ফিফা। থিম সংটির নাম ‘আরহবো’। গানটি গেয়েছেন কংগোলিস ফ্রেঞ্চ র‌্যাপার গিমস ও লাতিন জার্মানি-উইনিং, পুয়ের্তো রিকান শিল্পী ওজুনা।

    ফিফার ইউটিউব চ্যানেলে শনিবার গানটি প্রকাশ পেয়েছে। তবে সকল মিউজিক প্ল্যাটফর্মে আগামী ২৬ আগস্ট গানটি ছাড়া হবে।

    হিট-মেকিং সোলো আর্টিস্ট মাইত্রে গিমস ফ্রেঞ্চ একক চার্টে ৪বার শীর্ষে ছিলেন। তবে ফরাসি ভাষার মিউজিশিয়ান হিসেবে বিশ্বকাপে তিনিই প্রথম গায়ক। আর অসংখ্য পুরস্কারজয়ী শিল্পী ওজুনা লাতিন মিউজিকের আইকনিক তারকা।

    এদিকে বিশ্বকাপের প্রথম থিম সংটি ছিল হায়া হায়া। গানটি গেয়েছিলেন ত্রিনিদাদ কারদোনা, দাভিদো ও আইশা। গত এপ্রিলে গানটি প্রকাশ পেয়েছিল। গানটি ইতোমধ্যে ইউটিউবে ১৬ মিলিয়নবার দেখা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ