ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • নলছিটিতে দুই কাউন্সিলরের বিরুদ্ধে সভায় অনুপস্থিত থাকার অভিযোগ

    নলছিটিতে দুই কাউন্সিলরের বিরুদ্ধে সভায় অনুপস্থিত থাকার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি পৌরসভার দুই কাউন্সিলরের বিরুদ্ধে পরিষদের একাধিক সভায় অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। পরপর তিন সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ না থাকার বিধান থাকলেও বহাল তবিয়ে এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর পলাশ তালুকদার ও চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী। এই দুই কাউন্সিলরের বিরুদ্ধে ঝালকাঠির জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখায় অভিযোগ প্রদান করা হয়েছে। 

    অভিযোগে জানা যায়, পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর পলাশ তালুকদার পরপর তিনটি সভায় উপস্থিত হননি। পৌর মেয়রের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আটটি সভায় অনুপস্থিত রয়েছেন চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩২(১) (ক) ধারা অনুযায়ী তাদের পদ থেকে অপসারিত হওয়ার কথা রয়েছে। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়তে রয়েছেন এই দুই কাউন্সিলর। এদের মধ্যে পলাশ তালুকদার পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িদ্ব পালন করছেন। 

    পলাশের বিরুদ্ধে ঝালকাঠির জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও বিভাগীয় কমিশনারের কাছে গত ৭ আগস্ট ডাকযোগে অভিযোগ দিয়েছেন পৌর এলাকার বৈচন্ডি গ্রামের মো. হুমায়ুক কবির হাওলাদার। একই বিষয়ে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন হাদিসুর রহমান নামে এক ব্যক্তি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ