ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ইনজুরিতে পড়লেন হাসান মাহমুদ

    ইনজুরিতে পড়লেন হাসান মাহমুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও ইনজুরিতে পড়লেন হাসান মাহমুদ। এশিয়া কাপকে সামনে রেখে আজ শনিবার শুরু হয়েছে বাংলাদেশ দলের দলীয় অনুশীলন। তবে অনুশীলন করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার।

    হাসানকে মেডিক্যাল টিমের সদস্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বিসিবির এক সূত্র থেকে জানা গেছে, তার সেরে উঠতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগবে। ফলে এশিয়া কাপ থেকে ছিটকেই গেলেন এই পেসার।

    এর আগে দীর্ঘ ইনজুরি কাটিয়ে টাইগারদের জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে ফিরেছিলেন হাসান। এশিয়া কাপের ১৭ সদস্যের দলেও রাখা হয় এই ডানহাতিকে।

    আগামী ২৩ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে। আসরটি শুরু হবে ২৭ আগস্ট। যেখানে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ